আকীকা
গ্রন্থঃ সূনান নাসাঈ (ইফাঃ)
অধ্যায়ঃ ৪১/ আকীকা (كتاب العقيقة)
হাদিস নম্বরঃ ৪২১৬
২. পুত্র সন্তানের আকীকা
৪২১৬. আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... উম্মে কুরয (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুত্র সন্তানের জন্য দু'টি বকরী যা একই প্রকার হবে এবং কন্যা সন্তানের জন্য একটি বকরী যবেহ করতে হবে।
তাহক্বীকঃ সহীহ। ইবন মাজাহ ৩১৬২। হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/hadith/link/?id=78247
রাসূল সঃ এর আমলঃ-
৪২২০. আহমদ ইবন হাফস ইবন আবদুল্লাহ (রহঃ) ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসায়নের আকীকায় দু'টি করে বকরী যবেহ করেন।
0 মন্তব্যসমূহ