খোৎবা- ২
আক্বীদা দুরুস্ত করা সম্পর্কে
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি
(১) যাবতীয় তা’রীফ আল্লাহ তাআলার নিমিত্ত যিনি সকল বিষয়ের জ্ঞান ও সংবাদ রাখেন, যিনি কাহারু সাহায্য ও সহায়তা ব্যতিরেকেই জগতের সমস্ত শৃঙ্খলা সুদৃঢ়ভাবে কায়েম রাখেন।
(২) অতঃপর আমরা সেই খোদার পবিত্রতা
বর্ণনা করি যাঁহার হেকমত অসীম এবং জ্ঞান অতীব গভীর। ছোট বড় সকলের নিকটই তাঁহার নেয়ামত
পৌছিয়া থাকে।
(৩) আমরা সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ
তাআলা ব্যতীত অন্য কোন মা’বুদ নাই, তিনি একক। ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর বস্তুর মধ্যেও
তাঁহার কোনও শরীক নাই।
(৪)আমরা আরও সাক্ষ্য দিতেছি, আমাদের মহামান নেতা
ও সরদার হযরত মুহাম্মাদ (দঃ) তাঁহারই বান্দা ও তাহারই রাসূল,যিনি উজ্জ্বল কিতাবের মাধ্যমে
আমাদিগকে হেদায়ত করিয়াচেন।
(৫) এবং যিনি (দোযখের) ভয় ও (বেহেসতের)
সুসংবাদ দ্বারা আমাদিগকে আল্লাহর দিকে আহবান জানাইয়েছেন।
(৬) আল্লাহ তা’আলা তাঁহার উপর, পরিবারবর্গ
ও ছাহাবীগণের উপর (আসমানে) তারকারাজি চলিতে থাকাকাল পযন্ত রহমত ধারা বর্ষন করিতে থাকুন
।
(৭) অতঃপর (জানিয়া রাখুন) আহলে সুন্নত
ওয়াল-জমা’আতের মতবাদ বা আক্বীদা ব্যক্তকারী শাহাদতের দুই কলেমা ইমলামী ভাবধারাসমূহের
অনতম।
(৮) প্রথমটির অর্থ-আল্লাহ তা’আলাই প্রাথমিক
নমুনা ব্যতীত বিশ্বজগতের স্রষ্ঠা, তিনি অদ্বিতীয় একক ও অনাদি, তিনি চীরঞ্জীব, শক্তিমান
ওসর্বজ্ঞ, তিনি সর্বশ্রোতা ও সর্বদর্শী, যিনি কৃতজ্ঞতার প্রতিফল প্রদানকারী, ইচ্ছার
মালিক, প্রত্যেক জিনিষের পরিমান নির্ধারণকারী। কোন কিছুই তাঁহার সমতুল্য নহে। কোন কিছুই
তাঁহার জ্ঞান শক্তির বাহিরে যেতে পারে না। তিনি সৃষ্টিকর্তা, অন্নদাতা, জীবনদাতা ও
মৃত্যুদাতা। উৎকৃষ্ট নামসমূহ একমাত্র তাঁহারই। উন্নত স্বরূপের একমাত্র অধীকারী তিনিই।
তিনি মহা পরাক্রমাশালী, বিজ্ঞানময়।
(৯) দ্বিতীয়টির অর্থ- হযরত মোহাম্মদ
(দঃ) তাঁহার বান্দা ও রসুল। যে সকল খবর ও হুকুম-আহকাম নিয়া তিনি জগতে এসেছিলেন সে সব
বিষয়ে তিনি সত্য।
(১০) নিশ্চয় কোরাআন শরীফ খোদারই কালাম
(বা বাণী)। এতদ্ব্যতীত যাবতীয় আসমানী কিতাব, রসুল ও ফেরাস্তারা সত্য, মেরাজ সত্য, অলীআল্লাহগণের
কারামতও সত্য। সাহাবীগণ সকলই ন্যায়পরায়ণ ছিলেন। খেলাফতের অধিকারী হওয়া হিসাবে পর্যায়ক্রমে
চারি খলিফাই তাঁহাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন।
১১) কবরের সওয়াল জওয়াব সত্য, পুনরুত্থান
সত্য, পাপ-পূণ্যের ওজন সত্য। আমলনামা (নেক-বদীর) হিসাব সত্য, হাওযে-কওসার সত্য, পুলছিরাত
সত্য, শাফায়াত সত্য, আল্লাহর দীদার লাভ সত্য, বেহশত সত্য, দোযখও সত্য। এতদুভয় সর্বদায়
বিদ্যমান থাকিবে, কখনও ধ্বংস হইবে না, আর উহাতে অবস্থানকারী লোকও কখনও ধ্বংস হইবে না।
(১২) বিতারিত শয়তান হইতে আল্লাহর নিকট
আশ্রয় চাহিতেছি।
(১৩) (আল্লাহ তাআলা বলেন) হে ঈমানদারগণ
তোমরা আল্লাহ ও তাঁহার রসুল ও ঐ কিতাবের প্রতি যাহা তিনি স্বীয় রাসুল (মুহম্মদ সঃ)
এর প্রতি নাযিল করিয়াছেন, আর ঐ সমস্ত কিতাবের উপরও যাহা তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন,
ঈমান আনায়ন কর। আর যাহারা আল্লাহ ও তাঁহার ফেরেশতা, কিতাবসমূহ ও রাসুলগণের এবং পরকালের
প্রতি বিশ্বাষ পোষণ করে না তাহার ভ্রন্তির চরম সীমায় গিয়া পৌছিয়াছে।
0 মন্তব্যসমূহ