অধিকার
চন্দ্র
লেখা ললাট তোমার উচ্চ বংশের নারী
খোপায়
পড়া গোলাপ আর পরনে হলুদ শাড়ী।
আর্শিতে
মূখ দেখলে ছবি তোমার হাসে,
ঘুমের
ঘোরে দেখি তুমি বুকের কাছে।
নীল
গগণে আসে ছুটে, মেঘ রাশি রাশি
তুমি
দুর্দান্ত বাজাও বসে, ঝড়ের ব্যাকুল বাঁশি।
তোমার
প্রলয় মহোৎসবে, বন্ধু তুমি ডাকবে কবে।
রিক্ত
হস্তে ফের এসেছি তোমারি দ্বার।
তোমার
তরেতে আছে তবে, দাওনা অধিকার।
মনের
ভাষা মুখে বলা হয় না কোন দিন।
ফুল
হয়ে দোলে ধরায় রঙিল আঙ্গিন।
ফুলের
সম আলোর দম, ফুলে উঠে হৃদয় মম
শোন
মোর কথা হৃদয়ের ব্যাথা জীবনের শেষ সম।
0 মন্তব্যসমূহ