নিষেধ
সেই
হবে তোমার পূজার বেদী
তোমার
সিংহাসনে।
রাখিও
তারে নিত্য পূজায়
তোমারি
উচ্চসনে।
সেথা
রইবে নাকো মত ভেদাভেদ
কর
তার সন্ধান।
সন্দেহ
থাকবে না তাতে
হতে
পারবে না শ্মশান।
কাল
বৈশাখী ছোবলে
উড়াবে
না প্রেমের বৃন্দাবন।
হবে
না কোন দিন তোমার
বন্ধনের
বিসর্জন।
ভক্তি
শক্তি দিয়ে তুমি
করে
নাও তারে অর্জন।
ভাঙ্গবে
না মায়ার কাবা-ঘর
উঠুক
যত গর্জন।
পরশ
নিও প্রাণ থেকে
জীবন
মরণ পণে।
শোনাও
অভয় তবে
সত্যের
জয় রাখবে স্মরণে।
তোমার
বুক ভরা গানে
জাগিয়ে
রেখো সারা নিশি।
প্রভাতের
তরে অপেক্ষায় থেকো
ও হে
ভিনদেশী।
সহসা
বরষাতে ভয় পেয়োও না
আসুক
যত প্লাবন।
কদম
তলায় কখনো যেও না
হোক
না যত বন্ধন।
0 মন্তব্যসমূহ