বসন্ত
কুয়েলিয়া
ডাকে মহুয়ার বনে,
জাগিয়া
উঠি আমি নিশীথ শয়নে।
প্রদীপের
শিখা জ্বলে মিটি মিটি করে ।
চরণ
চিহ্ন রাখি তোমারই দুয়ারে।
শূন্য
ভুবনে তাকিয়ে থাকি,
হৃদয়ে
আমার হাহাকার করে।
চলে
গেলে তুমি দূর বিজনে,
ফুল
ঝরে বাগানে, আমি ঝুরি বনে।
কুহু
কুহু করে কুয়েলিয়ে,
ঘুরে
ঘুরে খুঁজি তারে আমি বনে বনে।
কেন
গেলে চলে তুমি, এমন করে?
রাঙা
হলো ধূঁসর দিগন্ত,
বনে
এল পাগল বসন্ত।
বিরহের
বেণু বাজে মনে,
এলো
দখিনা হাওয়া বনে।
মনে
মনে রং সে ছড়ায়,
চঞ্চল
তরুণ দুরন্ত।
ফুলে
ফুলে হাসি ফোটে অফুরন্ত।
জেগে
উঠে বেদনা ঘুমন্ত।
0 মন্তব্যসমূহ