Ad Code

Responsive Advertisement

সন্ধান

 

সন্ধান

তুলে নিও প্রিয়তম তব মুখখানি

যখনি পৌছবে তোমারি হাতে

আমার এই বই খানি।

আচলের ফুলগুলো দিয়ে

বরণ করে নিও মোরে।

জীবন প্রভাতে যখন বাজবে বেলা,

আহত পাখির মত পাবে অবহেলা,

ভিড়বে যখন কুলে বিরহের ভেলা।

সবপথ যবে হারিয়ে যাবে,

হে বিরহি তুমি এসো, পাশে পাবে।

বিরহি তুমি আর-

ঝড়িও না অশ্রু জল,

বুঝবে না কে আসল, কে নকল।

বেদনার মহাসাগরের

কাছে করো সন্ধান,

আলো দিতে কত পড়ে আছে

প্রদীপের প্রাণ।

নিরাশায় চেয়ে আছ তার মুখপানে,

মনে হয় এ বুঝি তার কোন দান।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ