Ad Code

Responsive Advertisement

তুষ্টি

 

তুষ্টি

ভোরের শিশির হয়ে

তুমি যদি থাক পাশে

দিনের আলোতে যাবে শুকিয়ে।

সন্ধ্যার রক্ত জবা হলে তুমি,

পূঁজা দেব নিয়ে অর্চনায়।

যদি না হয় তা-

তাহলে বল থাকবে কোথায়?

দুপুরে সূর্যের আলো দাহ করে,

পারি না সূয তখন-

সহ্য করতে একেবারে।

রাতের পরশে এসো জোনাকী জ্বালিয়ে,

ভোরের স্নিগ্ধতায় যাবে হারিয়ে।

স্মৃতির পাতা থেকে-

কত কিছু যায় ঝরে,

পারি না ভুলতে শুধু তোমারে।

ধরে রেখ আমায়, তোমায় হৃদয়ে

পারবে না-

কেউ তা নিতে ছিনিয়ে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ