সুনয়না
তাকাইওনা
অমন করে হে সুনয়না
আমারি
নয়ন পানে।
তোমার
চাহনিতে কি জাদু আছে
তা
কে জানে?
তোমার
ঐ চাহনিতে ঐ ডাগর আঁখি
বলতে
রাখে না বাকী।
তোমার
নয়ন মাঝে আছে লুকিয়ে
প্রদীপের
শাস যায় শুখিয়ে।
তোমার
কাজল কাল নয়ন পানে
বৃষ্টির
ধারাও হার মানে।
ঝিলের
জলে ভাসায় সকাল বেলা
দিঘির
ধারে করে মেঘেরা খেলা।
সূর্যের
আলোর মত তেজস্বীতায়
চন্দ্রের
আলো তাতে নিভে যায়।
তোমার
নয়নের সীমানা
ঢাকিতে
পারে না জোছনা।
শত
জনমের অর্পূণ সাধে
সে
নয়ন আমায় বাঁধে।
0 মন্তব্যসমূহ