গন্তব্য
আামি দাঁড়িয়ে থাকি সাগরের মোহনায়।
কখন আসবে তুমি তার প্রতিক্ষায়।
আনমনে কতই না করি কল্পনা।
যতক্ষণ, তুমি এসে আমার
পাসে দাঁড়াওনা।
গন্তব্য দু’জনের দু’জায়গায়।
যাওয়া হয় শুধু একই পথ বিধায়।
থাকে না তোমার মুখে কোন কথা ।
বাধ্য হয়ে আমায়ও,
পালন করতে হয় নিরবতা ।
দু’জনের সময় নির্ধারিত থাকায় ।
পথ চলতে দেখা হয়ে যায় ।
তোমার ঠোঁটের হাসি ধরাতে মেলায় ।
যখনি তুমি পড় আমার দৃষ্টির সীমানায়।
প্রতিদিন মিলে না সময় তোমার আমার ।
তখন কিন্তু যাওয়া হয় না এক সাথে আর।
0 মন্তব্যসমূহ