এস মোর নায়
হলুদ চাঁপার বরণ কন্যা
এস আমার নায়।
জোছনা হতে চন্দন নিয়ে
মাখব তোমার গায়।
গগনে জ্বলছে অসংখ্য তারা
একটি ভাসছে চাঁদ।
অসহায়, আমি ভীখারি তাই
তোমার দোয়ারে বাড়ালাম হাত।
নিভতে তারে দিও না আর
আদর দিয়ে রেখো।
ঝরা ফলের গাঁথলে মালা
গলায় দিলে নাকো।
কোন শুভক্ষণে নিমিষের তরে,
জড়াবে কণ্ঠ ঘিরে।
শুধু সে কথা শোনার জন্য
হয়ত আসব ফিরে।
ম্লান আলোকে ফুটল গোলাপ,
চামেলি, বেলী, চাঁপা ও পারুল।
বসে আছে অভিমান করে,
ছড়িয়ে এলো চুল।
সঞ্চিত মোর দিন গুলো
ঝরে গেল অযতনে,
তোমায় বরণ মালা গাঁথব
বাসর সাজাই স্বপনে।
0 মন্তব্যসমূহ