Ad Code

Responsive Advertisement

মা


মা
আমার মাকে দেখেছি আমি,
অনেক যত্ন করে
আমার মুখে আহার দিয়েছেন,
নিজের পেটে পাথর চেপে ধরে।
দুবেলা দু’মুটো ভাতের আশায়,
কাজ করেছেন মা আমার,
কত লোকের বাসায়।
কেউ মাকে ডাকে বুয়া, আবার
কেউ মাতারি, মনে পড়ে এখন
আমার মায়ের আহাজারী
সন্ধ্যা বেলায় মা আমার,
ফিরত নিজের বাসায়,
আমার তখন চোখ যেত,
মায়ের হাতের থালায়।
যত্ন করে মা আমার,
আহার দিত মুখে,
খেয়ে নিতাম সে আহার
পরম তৃপ্তি, সুখে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ