কিছু কথা
মনের কথা জানিয়ে দিলাম ফুলের মৌ’-কে
বুকের মাঝে বাঁজে নুপুর তার চপল হাসিতে।
আঁধার রাতে ফুটত যে, হলুদ গাঁদা ফুল,
মহুয়ার বনে বাজাতে বাঁশি, করত না সে ভুল।
দুঃখের বেশে এল বলে ভয়কে করি জয়
ব্যাথা যত আসুক তবে, মনে যাতে সয়।
তুলছি সুখের দেয়াল, হবে না মনের আঁড়াল
যমুনা’রী তীর ধরে চলছে সে গাড়ীয়াল।
কাজলা দিঘীর পদ্ম তুলি বনের হাওয়া দুলে
তীরে এসে ভিড়ল তরী নিলাম তারে তুলে।
আমার মনের ফুলদানীতে রাখ তোমার মন
ঝরবে না ফুল, সাজাব তা, করব অনেক যতন।
লুকিয়ে রাখব ফণীন যেমন মাণিক লুকিয়ে রাখে
ঘিরে থাকবো দামিনী যেমন মেঘকে ঘিরে থাকে ।
মেঘ হয়ে হে চাঁদ, রাখব আঁখির পাতায়।
যতন করে রাখব তোমায় মনেরি খাতয়।
0 মন্তব্যসমূহ