সংসার
কল্পনায়
সারাক্ষণ হয়ে আছ মোর আপনজন।
ফুলেল
সুবাসে ভরিয়ে দিলে সে তুমি একজন।
আত্নার
আসন তাই প্রাণ বেদীতে অবস্থান।
বিধীর
বিধান মেনে নিয়ে হও তুমি আগুয়ন।
চারদিকে
শৃঙ্খল বাঁধন মুক্ত করে নাও কারাগার।
সময়
এসেছে এখন দু’হাত বাড়াবার।
চিন
নাই যারে চিনে নাও তারে গ্রহণ করার তরে।
এমন
ভাবে এস তুমি যখন পাখিরা গান ধরে।
প্রজাপতি
জোর করে ধর, দেখবে ক্ষতি হচ্ছে তার।
সময়
হয়েছে বুঝে নেবার, পরাতে মিলন মালারে।
মন
ভুলানো কথা দিয়ে নয়, ফুলের মালা দিয়ে।
বরণ
করব তোমায় আমি আত্নার আসন পাতিয়ে।
নাম
ধরে ডাকলে সারা দেবার করব আয়োজন।
অলিক
সত্য প্রাণের টানে মিটাবে আয়োজন।
ফুটবে
না ফুল মিটবে না সাধ কাটবে না অন্ধকার।
আমার
বিনে হবে না, বন্ধু তোমার সংসার।
0 মন্তব্যসমূহ