সজাগ
পৃথিবীর সব সভ্যতার একটু বিকাশ যদি হয়,
তাতে তোমার কিসের ভয়?
তুমিতো করেছো এই বিশ্বকে জয়।
বিশ্ব ব্রহ্মান্ডের সব কিছু,
এখন নিয়েছে তোমার পিছু।
যার কাছে যাও, তার কাছেই পাও,
তারপরও তুমি হাত পেতে চাও ,
আরও একটু যদি বেশী পাও!
ভেটো শক্তির অধিকার আছে তোমার,
আছে, আনবিক, পারমানবিক, জীবণু,
আরো কত কিছুর পাওয়ার ।
বিশ্বে এখন তুমি সবচেয়ে বেশী ক্ষমতার।
তাইতো তুমি কারো ধারো
নাতো ধার।
সময় ফুরাবে তোমারও
একদিন,
পরিস্থিতি যেমন হয়েছিল,
নাগাসাকি আর হিরোশিমার
।
এমন একটি দেশ ছিল,
সূয অস্ত যেত না যার
।
আমার কিন্তু খুব ভয়
হয়,
সেরূপ যদি হয় গো তোমার।
0 মন্তব্যসমূহ