Ad Code

Responsive Advertisement

ভিক্ষুক

 

ভিক্ষুক

আমি তাদেরেই কথা বলি,

যারা অসহায় হয়ে ঘুরে পথে পথে।

জীবনের তাগিদে যায় জনে জনে

হাতে থালা কাঁদে ভিক্ষার ঝুলি।

পথ চলা যতই করুণ হোক,

তারা পথে থাকে,

নেই তাদের কোন হারানোর ভয়।

তারা কেহই নয়, নাম হলো ভিক্ষুক।

এক মুঠো অন্ন, চেহারায় আনে

পরিবর্তনের ছোঁয়া,

যতই আচ্ছন্ন করে ধোঁয়া ।

দেখা হয় তাদের সাথে

কখনো বাসে, কখনো লঞ্চে

আবার দেখা হয় চলন্ত ট্রেনে।

ডাস্টবিনের আহার করে তারা

ঝুঁপড়িতে বানায় ডেরা।

হোক তারা রেললাইনের,

সেই বস্তির বাসিন্দা।

যে যতই করুক নিন্দা,

সমাজের একজন কি নয় তারা?

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ