Ad Code

Responsive Advertisement

ফ্লাইওভার

 

ফ্লাইওভার

বেঁধেছে মরণ ফাঁদ

ফ্লাইওভার বহদ্দারহাট।

বাতাসে লাশের গন্ধ

পথ ঘাট হয়ে যায় বন্ধ।

গড়েছে লাশের স্তুপ

চট্টগ্রাম শহর হয়েছে নিশ্চুপ।

আর কত লাশ চায়?

যদি পথ লাশের হয়ে যায়!

দিতে পারি নি উত্তর তার,

বহদ্দারহাট ফ্লাইওভার।

প্রতিটি সন্ধ্যায়-

হকার বাজার জমায়,

পথচারী কিছু পণ্য নিয়ে

ঘরে ফিরে যায়।

পণ্য কিনতে গিয়ে,

সে কি জানে?

ফিরবে সে লাশ হয়ে!

পথিক-

তোমার যাওয়ার কি দরকার?

যেখানে হচ্ছে ফ্লাইওভার।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ