ভিন্-গ্রামের নারী
হে ভিন্-গ্রামের নারী
আসবে নাকি আমার বাড়ী?
দেব জামদানী শাড়ি আর
বেলোয়ারী চুড়ি,
বল কবে, আসবে আমার বাড়ি?
সূর্য ফুলের সোনার রেণু
মাখবে তোমার গায়।
হলুদ চাঁপা, লাল গোলাপ,
দেব তোমার খোঁপায়।
গলায় পরাবো ফুলের মালা
হাতে পরাবো বালা।
তোমার মাথায় পরাবো টিকলি
নাকে দেব নলক, কানে চাঁদের ফুলি।
ঠোঁটে থাকবে রাঙ্গা পলাশ,
গায়ে জড়াবে শাড়ি,
পায়ে পরাবো আলতা তা’রি
ওগো ভিন্-গ্রামের নারী।
কখন আসবে আমার বাড়ি?
0 মন্তব্যসমূহ