সন্ধ্যা মালতি
কে বাজায় বাঁশি মধুর সুরে?
নীড়ে ফিরছে পাখি ভুবন ঘুরে।
সন্ধ্যা মালতি আছে বন জুড়ে।
সাঁঝের পূর্ণ চাঁদ পড়েছে তারোপরে।
ঝিলের জলে পদ্ম দোলে,
কে যেন সে ফুল নিল তুলে।
ঝিলের নিথর জলে আবেশে ঢল,
শারদ আকাশে চলে মেঘের দল।
ধরণীর বুকে নামছে আঁধার কালো,
শুধু বলে যায় তোমায় বাসবো ভালো।
ভাল যখন লাগবে ঐ সন্ধ্যা মালতি
ভুলিয়ে দেবো প্রিয় সকল ক্লান্তি।
নদীর স্রোত বয়ে যায় বুকে,
তোমার প্রেমের টানে,
দাহ হই ওগো অভিমানে।
হাসিতে তোমার যে বাঁশি বাজে
নিখিল ভুবন তার, সাঁঝে সাজে।
মুছলাম
তার আঁখিধার আজি এ রাতে,
তোমার গাঁথা মালতি গুজে রাখি হাতে।
জড়িয়ে রাখি তা যাই যখন ঘুমাতে,
আদ্রতায় সন্ধ্যা মালতি, শুষ্ক হয় প্রভাতে।
0 মন্তব্যসমূহ