একাকীত্ব
নিশীত
রাতের তারার মত উঠুক তোমারি নাম।
সাগরের
তরঙ্গ বাজুক, যেখানে তোমার গ্রাম।
শ্রাবণ
দিনের বারিধারার মত চলুক অবিরাম।
সকাল
সাঁঝে সকল কাজ তোমায় জানালাম।
তরুর
শাখায় ফুলের মত বিকশিত হোক জীবন।
যেখানে
থাকি, যেভাবে থাকব, রাখব তোমার স্মরণ।
ধ্র্রুবতারার
মত জ্বলে উঠুক প্রতিটি সন্ধ্যায়।
ডুব
দিওনা কোন দিন থাকিও অমবস্যায়।
তোমার
রূপের আবছায়া ভাসে যেখানে মোর বাগান।
হাওয়ার তোমার পরম পরশ সেখানে উঠে উজান ।
সূর্যে্য্য
তোমার জ্যোতি প্রকাশ গগণ তরু ছায়।
ফোটা
ফুলে তোমার গায়ের গন্ধ খুঁজে পাই।
আঁখি
ছাড়া এ ধরণী যায় না যেমন দেখা।
তুমি
ছাড়া নিঃস্ব আমি বড্ড একা।
0 মন্তব্যসমূহ