Ad Code

Responsive Advertisement

জিজ্ঞাসা

 
জিজ্ঞাসা
যদি কোন দিন দেখা হয় পথে,
সালামটা দিও তবে।
যদি কোন দিন কথা হয় সম্মুখে,
জিজ্ঞেস করিও কেমন আছে?
যদি কোন দিন দেখ গাড়িতে,
চেষ্টা করিও সংযত হয়ে কথা বলতে।
ভেবে দেখিও তোমার গুরুজন, কেউ
থাকতে পারে ঐ গাড়িতে।
সবই যদি এভাবে বলতে হয়,
কি শেখালাম তোমাদের তবে?
শ্রেণী কক্ষে তোমাদের অনেক বলেছি,
গর্ব করে বাবা-মা’রা তোমাদের,
পৃথিবীর আলো আমরা দেখিয়েছি।
তোমরা কি কখনো করেছো চিন্তা
জ্ঞানের আলো পাওয়া যায় কোথা?
হাত বাড়ালে যদি পাওয়া যেত-
ঠিকানা তার, শতকরা হার কত হতো
বাংলাদেশের শিক্ষার?
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ