Ad Code

Responsive Advertisement

সৃষ্টি

 

সৃষ্টি

তুমি আমার দিঘীর ঝিলের ভোরে ফোটা পদ্ম।

ভালোবাসা দিয়ে জাগিয়ে রেখিছি করেছি আবদ্ধ।

শিশির ভেজা শুভ্র তুমি হৃদয়ে দাও গো দোল।

হাওয়ার তরে উড়ে তোমার ঢেউ খেলানো চুল।

জীবন প্রভাতে আসবে বলে ভাসালাম ভেলা।

আঁচলের ফুল ফেলে দিয়ে করছো তুমি খেলা।

তোমার পথ পানে চেয়ে থাকে যোগল নয়ন।

অঝোর ধারায় বর্ষা ঝরে যাই গো যখন শয়ন।

অলি শুধু জানে ভালো কেমনে দলিত হয় ফুল।

ভালোবাসার লাগি তোমারি তরে আমি এক ঝুল।

জীবন জনম ধন্য হল আমি আজ তৃপ্ত হয়ে মরি।

একটি নিমেষ না দেখলে তোমায় চিত্ত রিক্ত করি।

নিশি দিন তুমি মোর পাশে রয়েছ জাগি প্রিয়তমা।

এসেছি তব পাশে জীবনের তরে বানিয়েছি প্রতিমা।

প্রাণের সকল আশা প্রেম ভালবাসা দিয়ে সাজিয়েছি।

শুধু এই টুকু জেনে রেখ প্রিয়তমা কত ভালবেসেছি।

অন্তরে ভেসে আসে সেই বিরহনীর অপলক দৃষ্টি।

এ ধরণীর বুকে তুমি হয়েছ আমারি জন্য সৃষ্টি।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ