আমার
তরে সইছেনা
প্রদ্বীপ
শিখা জ্বালিয়ে রেখেছি তোমারি সনে।
কখন
গ্রহণ করবে তুমি তবে, তোমারি মনে।
পালিয়ে
বেড়াবে কতদিন, চৈতী হাওয়ার মত।
হাতে
হাত রেখে নিষ্ঠার সাথে চলবে অবরত।
সৃষ্টিকর্তা
সৃষ্টি করেছেন রূপের মোহন দিয়ে।
বাতয়নে
পানে চেয়ে থাকি চাঁদনি সংগে নিয়ে।
শিশির
ভেজা শিউলী ফুলের গন্ধ পাওয়া যায়।
পাখির
মত আস তুমি, প্রতিদিন সন্ধ্যাবেলায়।
জোছনা
হয়ে আস তুমি নীল আকাশের টানে।
অধীর
হয়ে তাকিয়ে থাকি তোমারও পথ পানে।
অতৃপ্ত
প্রেম বিরহী আত্না কত অভিযোগ শুনে।
তব
প্রেমে উম্মাদ আমি তাজমহল সাজায় মনে।
ফুলদানিতে
সাজিয়ে রেখেছি যতনের সীমা নেই।
মনের
খাতায় লিখেছি বলে মুছার সাধ্য নেই।
মধুর
সুরভি পরাণ ভরে বেদনা কাঁদায় তোমায়।
মনের
বাধা বাধ মানে না গোপনে অশ্রু ঝড়ায়।
ভালো
যখন লাগবে না হাতখানি রেখো হাতে।
সুখের
স্রোত বয়ে দেব প্রিয় তোমার হিয়াতে।
0 মন্তব্যসমূহ