Ad Code

Responsive Advertisement

দাসী

 

দাসী

কড়ি দিয়ে কিনলাম আমি এক দাসী,

তারপরও-

তার মুখে লেগে থাকে হাসি।

কখনো দেখিনি তাকে আমি,

একটুও ক্লান্তিতে-

সকাল থেকে সাঁঝে।

অভয় দিলাম তাকে,

ভয় নেই তোমার,

মন দাও কাজে।

সব কিছুর মায়া ছেড়ে,

এসেছিল এই শহরে,

দু‘মুঠো অন্নের টানে।

কাজ নিল সে এ সংসারে,

কিছু কড়ি আর অন্নের বিনিময়ে,

হেয়ালী নয়, ভাল লাগার মাঝে,

সে আমায় সব দিল বিলিয়ে।

কিন্তু কি যে মিনতি,

ভবে এল, কোল জুড়ে তার,

ফুটফুটে এক বাচ্চার।

বড় নিষ্ঠুর, বড় নির্দয়, এই সংসারে,

রাখতে দিল না তাকে, কাছে আমার।

চলে গেল কাঁধে নিয়ে বোঝা,

সে এক কুমারী মাতার।

ধরে রাখতে পারল না তাকে,

চলে গলে সে তারি ফাঁকে

রেখে গেল স্মৃতিটুকু আমার।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ