Ad Code

Responsive Advertisement

ঢেউ

 

ঢেউ

ফুল ফুটে মোর আকাশে।

এসেছ কখন আমার পাশে?

শূন্য দু’হাত শূন্যে তুলে,

লুকায় বুকের কাছে,

ননী মাখা হাতে দিলেম

তোমার চোখ মুছে ।

ঐ দূরপানে সন্ধ্যা নামছে,

তারা গুলো তাই নেচে আসছে।

আড় চোখে চায় সে তোমারে,

মুচকি হেসে যায় এগিয়ে,

তোমারি পানে তাকিয়ে।

ব্যথার ব্যথি পাবে কোথায়?

কখন উঠেছে চাঁদ

তা-তো মনে নাই ।

বয়ে যাচ্ছে ফাগুন,

বুকে ধিকি ধিকি তুষের আগুন ।

আকাশের চাঁদ মেঘের সাথে

লুকোচুরি খেলে জোছনা রাতে ।

মহুয়া বনে ফুল ফুটাতে,

ঢেউ উঠেছে ঝর্ণায়

পাহাড় তলিতে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ