Ad Code

Responsive Advertisement

আমার মিনতি

 

আমার মিনতি

তুমি আর একটু বসো, আমার এ মিনতি রাখো।

এই ধরণীর খেলা ঘরে মনে রাখে কে কারে?

এ কূল ভাঙ্গে ও কূল গড়ে এই তো নদীর খেলা।

ভাঙ্গা গড়ার মাঝে-

মিলাইওনা হাত, ভিড়ায়ওনা তুমি ভেলা ।

তোমার কাছে হার মানেরে ভুবন মোহন বেশ।

ঐশ্বী শক্তি সহায় হয়ে চলেরে তার রেশ।

শেষের মাঝে অশেষ তুমি করছি তোমায় বরণ।

কবে তোমার মত রাঙ্গাব মোর চিত্তদল মিলন।

ধীর সমীরণ নাহি যদি কহো কথা,

ফোটে না কুসুম নাহি দোলে বনলতা।

কেন রূপবতী কাছে কপোত কি কথা কহে?

পাহাড়ের ধ্যান ভাঙ্গে মূখর ঝর্ণা বহে।

এস আরো কাছে এস কথার মুকুট পরে।

কমল মেলে না দল, যদি ভ্র্রমর না গুজরে।

নদীর ভাটির টানে শ্রান্ত সাঁঝে,

অশ্র্রু জড়িত মোর সুর যে বাজে।

অন্তরে হারানো রবির জ্যোতি

সেখানে তারে নিত্য করো প্রণতি।

ভাল লাগে তোমার হাসি মুখ চেয়ে।

আরও লাগছে ভালো তোমায় কাছে পেয়ে।

তোমার সাধনা আমার শেফা জীবন হোক সফল।

ফিরে যেওনা বীণা রবে মোর বুকে হবে না বিফল।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ