Ad Code

Responsive Advertisement

অনামিকা

 

অনামিকা

তোমার নামটি দিলাম অনামিকা,

কোথাও মানাবে না বলে,

তা হৃদয়ে লিখা।

তুমি অপরূপা, তা বলব না আমি,

স্রষ্ঠা তোমায় সবকিছু ‍দিয়ে-

সৃষ্ঠি করেছেন শুধু তা জানি।

ধ্রুবতারার মত দেখা দাও,

সময়ের ব্যবধানে ফিরে যাও।

চাঁদের মত দাও দেখা,

আকাশের মত লাগে একা।

অসংখ্য তারা থাকা সত্বেও

কেউ বলে না তারার কথা।

আকাশ উজ্জ্বল হয়, চাঁদ একটায়,

জীবন পরিপূর্ণ, তার উজ্জ্বলতায়।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ