Ad Code

Responsive Advertisement

স্মৃতি

 

স্মৃতি

পুষ্প প্রষ্ফুটিত হয় বাগানে

সৌরভ ছড়ায় বাতাসে।

ফুলের সৌন্দর্য্য গাছে,

চাঁদ সুন্দর আকাশে,

আলোকিত করে আকাশকে

সৌন্দর্য্য দান করে নিলীমাকে।

রাতের সৌন্দর্য্য জোছনায়,

আর আকাশ ভরা তারায়।

ফুলে কীট থাকে, চাঁদের কলঙ্ক,

তবুও দু’টিকে বলতে পারে না,

লাগছে খুব মন্দ।

দিনের সৌন্দর্য্য উদিত সূর্য

আর অস্তমিত আভায়,

আকাশ ভাল লাগে মেঘে ঢাকায় ।

ভাল লাগে স্মৃতি ধরে রাখতে বুকে,

আমারি সুখ আসবে তবে তোমারি সুখে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ