সাদৃশ্য
আকাশের
আছে নীল, আছে প্রশস্ততা,
আছে
তারা আর চাঁদ,
তাই
সুন্দর দেখায় পূর্ণিমার রাত।
সমুদ্রের
আছে গভীরতা,
আছে
উত্তাল ঢেউ আর বিশালতা,
তাই
সবকিছু করতে পারে হজম,
এই
তার উদারতা।
পাহাড়ের
আছে সবুজ বনানী,
আছে
ধৈর্য্য আর আছে কান্না,
তাই
পাহাড়ের কান্নাকে সবাই বলে ঝর্ণা।
পাখির
আছে পাখা, মুখে আছে গান,
মুক্ত
বিহঙ্গে ঘুরে বেড়ায়,
করে
ভাবের আদান প্রদান ।
পশুর
আছে নখ, আছে থাবা,
তাই
পশুর শিকারকে বলে হিংস্রতা।
সূর্যের
আছে কিরণ, আছে প্রখরতা
আমরা
বলি তাকে তীব্রতা।
চাঁদের
আছে চাঁদনী, আছে পূর্ণিমা
তাকে
বলা হয় স্নিগ্ধতা।
তোমার
আছে রূপ, আছে যৌবন,
ফুরাবে
সবকিছু হলে মরণ।
0 মন্তব্যসমূহ