তোমায়
খুঁজছি
তৃষিত
আঁখি পথ চেয়ে ব্যাকুল হয়ে তোমায় খুঁজে।
তুমি
জাগ শুধু ক্ষণে ক্ষণে তোমারি মন কি তা বুঝে?
ভালবাসবে
শুধু চঞ্চল হাওয়া মোর ছূঁইয়ে যায় হৃদয়ে।
নীরবে
সাধি তাই তোমারি মনে দূরে কেন সরে রয়?
বনে
চাঁদ হাসে মায়াভরা ক্ষণে ডাক মোরে ফুল বনে।
মেঘলা
চোখের দৃষ্টি তোমায় দিলাম আলেয়ার সনে।
চম্পা
কলির দু’টি চোখে তার ভাবের কাজল দেখেছি।
ঝর্ণা
হয়ে হাসির বাঁকে তোমায় মায়ার ভাবে বেঁধেছি।
যে ছবি একেঁছি মনে তা শুধু রবে মোর কাছে গোপন।
.তার মনের সাথে মন বেঁধেছি দেখছি অনেক স্বপন।
তোমার ব্যাথা রেখে দিয়ে অশ্রু জলে বুক ভাসালে
।
তাই প্রেমের অনুরাগে মায়ার জালে আমায় জড়ালে।
পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে।
তোমার কপাল ছুঁইয়ে দিলেম সাগরের হাওয়া এনে।
ভালবাসা প্রাণে তোমার দোলা দিয়ে যায় বারে বারে।
দিন
যায় কথা থাকে বুক ধরে রাখলাম শুধু তোমারে।
0 মন্তব্যসমূহ