মানষী
পথ চেয়ে বসে আছি সারাটি দিন
ফিরে আসবে কখন, শোধতে হবে ঋণ।
আলো ছায়া ভরা মায়া জোছনায়
রাত জাগা পাখি সাথী খুঁজে যায়।
হাত দু’টি বাড়ালাম উঠানে দাঁড়িয়ে।
কাছে এসে নিলে তুমি বুকে জড়িয়ে।
মনের টানে আপন হলে মন কেন লুকাও?
দূরে থেকে যেন ওগো মরমে খুঁজে বেড়াও।
ভালবেসেছি কত সীমানা নেই তার ।
নিয়তির মানা মানিনি হলাম তোমার দ্বার।
এলোচুলে জানালায় এসে দাঁড়িয়ে
মানষী হবে বলে দিলে জানিয়ে।
হৃদয়ের যত চাওয়া আছে আমার পৃথিবীতে।
নীল ভ্র্রমরার মত এসে গায়ের গন্ধ নিতে।
পেতাম যদি তোমায় ঘুম পড়াতাম ফুল সজ্জায়।
ফুলেরা হাসবে, ভ্র্রমরা আসবে গাইবে তরুলতায়।
ফুলের প্রাণে পাখির গানে ভাষা রয় অগোচরে ।
দীপের কথা ধুঁপের ব্যথা স্মরণ করো অবসরে।
আজো একথা শুধায় নিজেকে কত যে বুঝাই।
দু’টি প্রাণের কথা হয় বিনিময় প্রতিদিন সন্ধ্যায়।
ডেকেছিলে হাত ছানিতে কোন এক সন্ধ্যায়।
তারারা মিলে বাসর সাজায় মধুময় ফুল সজ্জায়।
0 মন্তব্যসমূহ