Ad Code

Responsive Advertisement

সখি

 

সখি

হঠাৎ করে থেমে যাও যখন চলার পথে,

অনেক পথিক পাড়ি দেয় পথে তোমায় রেখে।

শ্রান্ত মনে বৃষ্টির ধারা নেমে আসবে বলে,

তোমার পাশে দাঁড়ালাম কবিতার চলে।

সখি, তুমি কি জান, ভালবাসা কাকে বলে?

বাঁশের বাঁশিতে সুর তোলা নয় কঠিন কাজ,

সাধ আশা সুখ সাধনা হাসি হৃদয়ে আজ।

বাদলা হাওয়ায় সে বাঁশিতে বেদন আসে।

বিজলীতে চমক দেখায় আঁখি জোড়া হাসে।

সখি, তুমি কি জান, কে কাকে ভালবাসে?

একাদশির চাঁদ দেখা যায় রংধনুরি দেশে।

সেই চাঁদেরি পলক আছে তোমার ঠোঁটে মিশে।

ফুল বাগিচায় মৌমাছিরা দলে দলে আসে।

ঘুরে তারা সারা বেলা ফুলের পাশে পাশে।

সখি, তুমি কি জান, প্রিয়জন সত্যি ভালবাসে?

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ