Ad Code

Responsive Advertisement

প্রহর

 

প্রহর

প্রতিদিন তোমার জন্য প্রতিক্ষায় থাকি,

কখনো বীচে, কখনো নেভালে,

কখনো কর্ণফুলীর তীরে।

গভীরের দিকে ধাবিত রজনী,

শুধু তোমায় মনে পরে।

মানসপটে আঁকি তোমার ছবি-

জানিনা কখন পূর্ব দিগন্তে,

উঠেছে আবার রবি ।

ঢেউ এর দোলায় নাচে কত তরী ?

তোমার সামনে দাঁড়ানোর

সাহস কখনো হারাইনি ।

হারিয়েছি বাকস্বাধীনতা,

হারাইনি লিখনি।

কিছু কথা হয় তোমার সাথে

মাঝে-মাঝে, পথ চলতে চলতে।

রুদ্ধ করোনা পথ,

হোক না যত ধূসর।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ