রাঙ্গা অধরের পানে চেয়ে আমি
কাটাই সকাল, দুপুর, সন্ধা আর রাত অবধি।
গোপনে চাঁদনি রাতে ফেলি অশ্রু কণা।
আকাশের পানে চেয়ে থেকে আমি খুঁজি পরিত্রাণ,
জানি না কখন, তোমায় দেখার হবে অবসান।
ঘুম ঘোর চোখে প্রভাতী আলোতে,
দেখি তোমারই মুখ খানা।
অভিমান করে কেন ফিরে যাও ওগো সুনয়না?
কেমন করিয়া প্রকাশ করি আমি,
আমার ব্যাকুল বাসনা,
হৃদয় জুড়ে তোমারই দোলা,
খুঁজি না পাই তার সীমানা।
গভীর নিশীথে কাছে পেলে তোমায়,
এঁকে দিতাম চুম্বনের রেখা।
দু‘খানি অধর দেহের সীমায় এসে,
হতো দুজনের দেখা।
লতার মতো জড়িয়ে তোমায়,
করিতাম বুকে চির আলিঙ্গন,
সারা জীবন যেন থেকে যায়,
এই হৃদয়ের বন্ধন।
গভীর নিশীথে বিছানায় শুয়ে কত করি কল্পনা
কাটাই সকাল, দুপুর, সন্ধা আর রাত অবধি।
গোপনে চাঁদনি রাতে ফেলি অশ্রু কণা।
আকাশের পানে চেয়ে থেকে আমি খুঁজি পরিত্রাণ,
জানি না কখন, তোমায় দেখার হবে অবসান।
ঘুম ঘোর চোখে প্রভাতী আলোতে,
দেখি তোমারই মুখ খানা।
অভিমান করে কেন ফিরে যাও ওগো সুনয়না?
কেমন করিয়া প্রকাশ করি আমি,
আমার ব্যাকুল বাসনা,
হৃদয় জুড়ে তোমারই দোলা,
খুঁজি না পাই তার সীমানা।
গভীর নিশীথে কাছে পেলে তোমায়,
এঁকে দিতাম চুম্বনের রেখা।
দু‘খানি অধর দেহের সীমায় এসে,
হতো দুজনের দেখা।
লতার মতো জড়িয়ে তোমায়,
করিতাম বুকে চির আলিঙ্গন,
সারা জীবন যেন থেকে যায়,
এই হৃদয়ের বন্ধন।
গভীর নিশীথে বিছানায় শুয়ে কত করি কল্পনা

0 মন্তব্যসমূহ