Ad Code

Responsive Advertisement

তোমরা

 
তোমরা
কখনো তোমাদের দেখি রাস্তার মোড়ে,
কখনো আড্ডা মারো আবার ফেস্টিভলে।
কখনো দেখা হয় রেললাইনের ঐ ধারে,
দেখা যায় ওয়ার সেমিট্রিতে,
এক সাথে, বসে বাদামের খোসা ছাড়তে।
মিশে যাও আবার কখনো,
ফয়েজ-লেকের সেই ঝুঁপিতে।
কখনো দেখি রিক্সায় এক সাথে।
কখনো দেখিছি তোমাদের,
সিজলে নাস্তা করতে।
আবার দেখি মুখোমুখি বসে আছো
শ্রেণি কক্ষে, জানি না সময় কখন,
ফুরায় তোমাদের হাতে!
কত কিছু বল তোমরা,
একসাথে রিক্সায় বসে।
কখনো দেখেছি দুজন দু’মেরুতে
বিষম বিষন্নতায়-
একা একা আছ বসে
অনেক কিছু বুঝেও-
না দেখে চলে এসেছি ফিরে।
কখনো করেছ অনুশোচনা?
কখনো আলোচনা, নির্মম পরিহাস,
অনেক সময় করেছ সমালোচনা ।
এ লিখা দিলাম তোমাদের উপহার
সব মিলিয়ে জয় হোক তোমার ও তার।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ