নিবেদন
আমি
পথিক, পথ ভুলে এসেছি।
সকালের
স্নিগ্ধতা,
তুমি
রাতের ধ্রুবতারা
তোমার
প্রতিক্ষায় পথ হারা,
যে
তোমায় ভালোবেসেছি।
সাজিয়ে
রেখেছি গোপনে-
ধরে
রেখ তুমি তোমারই মনে।
আকাশের
দিকে তাকালে
যেমন
লাগে, খুবই কষ্ট হয় ,
তুমি
গেলে চোখের আড়ালে।
মনতো
পাখি নয়, বুনবে বাসা,
অবুঝ
মন, তাই করে আশা।
ইচ্ছে
তার তোমায় পাওয়া
তুমি
কি হবে-
জীবন
থেকে হাওয়া?
বিষম
অসম্ভবে-
পেতে
চাই তোমাকে, পারব না,
কোন
দিন তোমায় হারাতে।
যেখানে
তোমার লাগবে ভালো,
সেখানেইতো
জ্বালাবো আলো।
প্রভাতের
শিশিরের মত-
সাজাব
তোমাকে,
আঁকরে
রেখো বুকে,
অবহেলা
করো না তাকে।
আমার
নিবেদন খানা
করে
নাও মঞ্জুর,
সড়ে
যেওনা তুমি অনেক দূর।
0 মন্তব্যসমূহ