তুমি অন্তরে, বাহিরে আছো
বড় বিষ্ময় লাগে, কোথা হতে এলে তুমি আমার হৃদয়াঙ্গনে। মেঘের ছাঁয়ায় অন্ধকারে আচ্ছাদনে ফুলের ডাল রিক্ত করে বাদল দিনে বিস্মৃত স্রোতের প্লাবনে প্রথম কদম ফুল আমায় করেছো তুমি দান। রূপালী বিজলী যদি নিরব থাকে, কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি। আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ। তোমার তরে মহা উদ্ভাসিত বিশ্বজগত, গ্রহ-নক্ষত্র, চন্দ্র-তারকা অক্ষয় কিরণে। জানি আমার মালায় মায়ার বাঁধন নাই, তাই তোমার প্রেমে অবহেলা মিশে রয়। নিভৃতে যতনে আমার নামটি লিখো। তোমার দেবলিলায় প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক তোমার প্রাণে, দেখবে তার আলো আধারের গায়ে পরশ দিবে। অন্তর বিকশিত করো সকল কর্মে সফলতা আসবে তোমার দ্বারে। অনেক দিনের অনেক কথা, অনেক ব্যাকুলতা মনের মাঝে ছবির মত মিশে আছে।
অনেক দিনের অনেক কথা অনেক ব্যাকুলতা নিয়ে আপন শিখাটি জ্বালব বলে এ জীবনে। মেঘের ভিতরে রোদের আনা গোনায় খেয়া পাতার নৌকায় ছড়ে সমুদ্র পাড়ী দিতে অনেক মজা পেতাম দুজনে। বসন্তে ফুলের গন্ধে, পাখির গানে ও বাঁশির সুরে মুগ্ধ হয়ে থাকতে। হাসি আর খেলায় বেলা বয়ে যেতো, তোমার প্রেমের পিয়াস ওগো প্রাণে জাগে। উদাস নিশ্বাস, আশা-নিরাশায় ধীরে ধীরে নিবে গেল তোমার সেই হাসি। ভালবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালবাসা। আমায় ঘরের বহির করে নিয়ে গেলে কিন্তু বলে গেলে না কোথা গেলে তার শেষ। কুঞ্জে কুঞ্জে কুহু ডাকে কি জানি কিসের লাগি প্রাণ কাঁদে।ভালোবাসলে সে ভালোবাসা সাহস না যোগায় মনে অধরের মধুর হাসি মিলে যাবে একেবারে। আমি অবাক হয়ে শুনি সুরের হাওয়া বয়ছে ধরণী তলে।
যেরাতে দুয়ারগুলো ভাঙ্গল ঝড়ে আকশপানে হাত বাড়ালাম তোমার তরে। পাখিরা ফিরছে নীড়ে জগত আধারে গিয়েছে হারিয়ে। এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে শরমে রাঙে মন কেন কে জানে ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা একমুঠো অনুরাগে মন ভরালো। আকাশের নীল যদি আধাঁরে মিলায় বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি। আকাশের বুক চিরে যদি ঝরে জল বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো সরোবরে যদি ফোটে রক্ত কমল অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো। স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে বুঝে নিও আমি আছি কাছাকাছি।
0 মন্তব্যসমূহ